চিকেন কোশা

Directions

  1. 1চিকেনটাকে এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।
  2. 2অল্প কিছু গোটা গরম মসলা নিয়ে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর অল্প নুন দিয়ে হামান দিস্তাতে বেটে নিতে হবে।
  3. 3পেঁয়াজ কেটে নিতে হবে।
  4. 4তেল গরম করে পেঁয়াজ ভেজে নিতে হবে।
  5. 5চিকেনটা দিয়ে পাঁচ মিনিট ভালো করে নেড়েচেড়ে গুঁড়ো গরম মসলার সাথে এক ছিটে জল দিয়ে দিতে হবে।
  6. 6একদম আস্তে আঁচে ঢাকা দিয়ে চিকেনটাকে কষতে হবে।
  7. 7দইয়ের সাথে লাল লঙ্কা গুঁড়ো আর বেসন মিশিয়ে নিতে হবে।
  8. 8গ্যাস বন্ধ করে দই, গরম মশলা, গাওয়া ঘি গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে।
  9. 9চিকেনটা হওয়া অবধি রান্না করতে হবে।

Ingredients

  • 600 g চিকেন
  • tsp হলুদ
  • tsp নুন
  • tsp ধনে গুঁড়ো
  • tsp লাল লঙ্কা গুঁড়ো
  • tsp আদা রসুন পেস্ট
  • কাঁচা লঙ্কা
  • দই
  • সর্ষের তেল
  • লবঙ্গ
  • ছোট এলাচ
  • বড় এলাচ
  • দারচিনি
  • শুকনো লঙ্কা
  • গোলমরিচ
  • জিরা
  • 300 g পেঁয়াজ
  • বেসন
  • গাওয়া ঘি

Equipment

কড়াইহাতাহামান দিস্তা

Tips

  • আলু সাধারণত গ্রেভিতে স্টার্চ যোগ করে যা গঠন এবং স্বাদ পরিবর্তন করে।
  • দই দিলে পেঁয়াজের মিষ্টি ভাবটাও কেটে যাবে আর গ্রেভিটা হবে আরো রিচ।