আলু ডিমের বিরিয়ানি

4m
Serves 1
facebook.com

Directions

  1. 1তেলে আলু লবণ দিয়ে ভেজে নিন।
  2. 2সিদ্ধ করে রাখা ডিম লবণ দিয়ে ভেজে নিন।
  3. 3তেলে গরম মসলা (তেজপাতা, এলাচ, দারুচিনি) দিয়ে ভেজে নিন।
  4. 4পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।
  5. 5পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে নিন।
  6. 6জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, বিরিয়ানির মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
  7. 7ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ ভুনে নিন।
  8. 8কিছুটা পানি দিয়ে আলু সিদ্ধ করুন।
  9. 9কাঁচা মরিচ, ভাজা ডিম দিয়ে দিন।
  10. 10পানি ফুটে উঠলে চাল দিয়ে দিন।
  11. 11চাল কিছুক্ষণ ফুটতে দিন এবং মাঝে মাঝে নেড়েচেড়ে দিন।
  12. 12গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
  13. 13উপরে ভাজা ডিম দিয়ে দিন এবং কিছুক্ষণ ঢেকে রাখুন।
  14. 14শেষে ভাজা পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন।

Ingredients

  • 1 কাপ তেল
  • 150 গ্রাম আলু
  • 1 চা চামচ লবণ
  • 6 টি ডিম
  • 2 টি তেজপাতা
  • 3 টি এলাচ
  • 1 ডাল দারুচিনি
  • 2 টি পেঁয়াজ কুচি
  • 2 টি পেঁয়াজ বাটা
  • 0.5 চা চামচ আদা বাটা
  • 0.5 চা চামচ রসুন বাটা
  • 1 চা চামচ জিরার গুঁড়া
  • 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া
  • 1 প্যাকেট বিরিয়ানির মসলা
  • 5 টি কাঁচা মরিচ
  • 1 কাপ বাদাম, কিশমিশ, কাটবাদাম
  • 4 কাপ পানি
  • 0.5 কেজি চাল
  • 1 প্যাকেট গুঁড়া দুধ
  • 1 চা চামচ ঘি
  • 1 কাপ ভাজা পেঁয়াজ

Equipment

কড়াইচাষনি