চিকেন রোস্ট

4m
Serves 4
facebook.com

Directions

  1. 1প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিন।
  2. 2চিকেনের উপর দই, হলুদ, মরিচ, লবণ, এবং গরম মসলা মিশিয়ে ঘণ্টা খানেক মেরিনেট করে রাখুন।
  3. 3বাদাম গরম পানিতে ভিজিয়ে রাখুন।
  4. 4তেলে চিকেন ভেজে নিন।
  5. 5পেঁয়াজ কুচি তেলে বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করুন।
  6. 6ভিজিয়ে রাখা বাদাম, পেঁয়াজ, কাঁচা মরিচ ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।
  7. 7তেলে বেরেস্তা এবং বাদাম পেস্ট ভেজে নিন।
  8. 8তেজপাতা, দারচিনি, এলাচ, শাহি গরম মসলা, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, পোস্ত দানা, আদা রসুনের পেস্ট এবং কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন।
  9. 9গুড়া দুধ, কেওড়া জল, টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  10. 10চিকেন দিয়ে দুধ দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন।
  11. 11আলু বোখারা, কিসমিস এবং কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন।
  12. 12শেষে পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

Ingredients

  • 5 পিস চিকেন
  • 1.5 চামচ দই
  • 1 চামচ হলুদের গুড়া
  • 1 চামচ মরিচের গুড়া
  • 1 চামচ গরম মসলার গুড়া
  • 1 লবণ
  • 1 কাপ বাদাম
  • 1 কাপ তেল
  • 1 কাপ পেঁয়াজ
  • 2 টি কাঁচা মরিচ
  • 5 টি তেজপাতা
  • 2 ডাল দারচিনি
  • 5 টি এলাচ
  • 1 চামচ শাহি গরম মসলার গুড়া
  • 2 টি লবঙ্গ
  • 1 টি জয়ফল
  • 1 টি জয়ত্রী
  • 1 চামচ শাহি জিরা
  • 1 চামচ পোস্ত দানা
  • 1.5 চামচ আদা রসুনের পেস্ট
  • 1 কাপ গুড়া দুধ
  • 0.5 চামচ কেওড়া জল
  • 1 চামচ টমেটো সস
  • 0.5 চামচ চিনি
  • 5 টি আলু বোখারা
  • 1 চামচ কিসমিস
  • 1 চামচ ঘি

Equipment

কড়াইblenderforkচামচ