জাপানিজ কটন চিজ কেক

25m
Serves 1
facebook.com

Directions

  1. 1একটি মিক্সিং বোলে 30 গ্রাম আনসল্টেড বাটার (রুম টেম্পারেচারে থাকা) নিয়ে এক মিনিট বিট করুন।
  2. 2এরপর 80 গ্রাম ক্রিম চিজ (রুম টেম্পারেচারে থাকা) যোগ করে বিটারের স্পিড দুইতে রেখে স্মুথ ব্যাটার তৈরি হওয়া পর্যন্ত বিট করুন।
  3. 3তিনটি ডিমের কুসুম (রুম টেম্পারেচারে থাকা) যোগ করে বিটারের স্পিড একে রেখে আবার বিট করুন।
  4. 4শুকনো উপকরণ হিসেবে 25 গ্রাম ময়দা এবং 15 গ্রাম কর্নফ্লাওয়ার যোগ করে বিটারের স্পিড একে রেখে স্মুদি টেক্সচার না আসা পর্যন্ত বিট করুন।
  5. 560 গ্রাম লিকুইড মিল্ক (রুম টেম্পারেচারে থাকা) যোগ করে এক মিনিট বিট করুন।
  6. 6ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকলে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে ব্যাটারটিকে একপাশে রাখুন।
  7. 7আরেকটি মিক্সিং বোলে তিনটি ডিমের সাদা অংশ (রুম টেম্পারেচারে থাকা) নিন।
  8. 8বিটারের স্পিড দুইতে রেখে মেরাঙ্গ তৈরি করা শুরু করুন এবং এর মাঝে 60 গ্রাম আস্ত দানাদার চিনি যোগ করুন।
  9. 9এক টেবিল চামচ লেবুর রস যোগ করে বিটারের স্পিড দুইতে রেখে ভালোমতো ডিমের মেরাঙ্গ তৈরি করুন।
  10. 10আগে থেকে তৈরি করা ব্যাটারের সাথে ডিমের মেরাঙ্গ স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিক্স করুন, খেয়াল রাখবেন যেন প্রপারলি মিক্স হয়।
  11. 115 ইঞ্চির দুটি মোল্ডে (বেকিং পেপার দিয়ে আস্তরিত) কেক ব্যাটার অর্ধেক অর্ধেক করে ঢেলে নিন।
  12. 12একটি বেকিং ট্রেতে ফুটন্ত গরম পানি নিয়ে তার উপর কেকের মোল্ড দুটি বসিয়ে ওয়াটার বাথ প্রসেসে বেক করুন।
  13. 13180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ-ডাউন হিট অন করে 25 থেকে 30 মিনিট বেক করুন।
  14. 14কেক ঠান্ডা হয়ে গেলে মোল্ড থেকে বের করে উপরে আইসিং সুগার ডাস্ট করে পরিবেশন করুন।

Ingredients

  • 30 গ্রাম আনসল্টেড বাটার রুম টেম্পারেচারে থাকা
  • 80 গ্রাম ক্রিম চিজ রুম টেম্পারেচারে থাকা
  • 3 টি ডিমের কুসুম রুম টেম্পারেচারে থাকা
  • 25 গ্রাম ময়দা
  • 15 গ্রাম কর্নফ্লাওয়ার
  • 60 গ্রাম লিকুইড মিল্ক রুম টেম্পারেচারে থাকা
  • 3 টি ডিমের সাদা অংশ রুম টেম্পারেচারে থাকা
  • 60 গ্রাম আস্ত দানাদার চিনি
  • 1 টেবিল চামচ লেবুর রস
  • আইসিং সুগার

Equipment

মিক্সিং বোলবিটারস্প্যাচুলাকেক মোল্ড (5 ইঞ্চি)বেকিং পেপারবেকিং ট্রেওভেন

Tips

  • ডিম এবং অন্যান্য উপকরণ রুম টেম্পারেচারে থাকতে হবে।
  • ডিমের মেরাঙ্গ তৈরি করার সময় আস্ত দানাদার চিনি ব্যবহার করতে হবে, পাউডার সুগার নয়।
  • ডিমের মেরাঙ্গের সাথে ব্যাটার আলতো হাতে মিক্স করতে হবে।