Aam Pora Murgi

2h 15m
Serves 1
facebook.com

Directions

  1. 1দুটো কাঁচা আম আর কয়েকটা কাঁচা লঙ্কাকে কাঠিতে আগুনে পুড়িয়ে নিতে হবে।
  2. 2তার সাথে দেড়খানা রসুনও পুড়িয়ে নিতে হবে।
  3. 3আমের খোসা ছাড়িয়ে কাঁথটা একটা বাটিতে বার করে নিতে হবে।
  4. 4পুড়িয়ে রাখা লঙ্কা, রসুন এবং ২ ইঞ্চি আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
  5. 5রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে।
  6. 6কাঁচা আমের টকটাকে ব্যালেন্স করার জন্য ২ থেকে ৩ চামচ মধু দিয়ে দিতে হবে।
  7. 7এবার এতে কিছুটা কাসুন্দি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  8. 8২ থেকে ৩ টেবিলস্পুন আমের মিশ্রণ ১ কেজি চিকেনে, সাথে পরিমাণমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো দিয়ে মেখে ২ ঘণ্টা রেখে দিতে হবে।
  9. 9২ ঘণ্টা রাখার পরে সরষের তেলে পেঁয়াজ কুচি ভেজে চিকেনটা দিয়ে ১৫ মিনিটের জন্য কষিয়ে নিতে হবে।
  10. 10ফুটন্ত জলে কয়েকটা গোটা গরম মসলা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিলে জলের রংটা হালকা হলুদ হয়ে আসবে।
  11. 11এবার এই জলটা ছাঁকনিতে ছেঁকে চিকেনে দিয়ে দিতে হবে।
  12. 12চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম আমপোড়া মুরগি।

Ingredients

  • 2 কাঁচা আম
  • কাঁচা লঙ্কা
  • 1.5 রসুন
  • 2 ইঞ্চি আদা
  • 2 চামচ মধু
  • 3 চামচ মধু
  • কাসুন্দি
  • 1 কেজি চিকেন
  • পরিমাণমতো নুন
  • পরিমাণমতো হলুদ গুঁড়ো
  • পরিমাণমতো লঙ্কার গুঁড়ো
  • পরিমাণমতো ধনে গুঁড়ো
  • পরিমাণমতো জিরে গুঁড়ো
  • সরষের তেল
  • পেঁয়াজ কুচি
  • গোটা গরম মসলা
  • কাঁচা লঙ্কা কুচি
  • ধনেপাতা কুচি

Tips

  • Do not add whole garam masala in oil directly as the strong aroma will suppress the Aam Kasundi flavour.