টমেটো ভর্তা

3m
Serves 1
facebook.com

Directions

  1. 1মাঝারি আকারের ১০ টি টমেটো ভালো করে ধুয়ে গোল চাক করে কেটে নিন।
  2. 2টমেটো গুলোতে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।
  3. 3একটি প্যানে সরিষার তেল দিয়ে গরম করে টমেটোর টুকরোগুলো দিন।
  4. 4প্যানের ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটোগুলো উল্টে পাল্টে দিন।
  5. 5টমেটোগুলো নরম হলে পানি শুকিয়ে নিন।
  6. 6টমেটোর পানি প্রায় শুকিয়ে গেলে দুটি ডিম ভেঙে দিন।
  7. 7ডিমের সাথে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ছুড়ি ছুড়ি করে ফেলুন।
  8. 8প্যানে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ভেজে নিন।
  9. 9পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিন।
  10. 10শুকনা মরিচ কম আঁচে মুচমুচে করে ভেজে নিন।
  11. 11শুকনা মরিচ ভাজা হয়ে গেলে উঠিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে নিন।
  12. 12একটি পাত্রে ভাজা টমেটো ও ডিম, ভাজা কাঁচা মরিচ ও পেঁয়াজ, চটকানো শুকনা মরিচ মিশিয়ে নিন।
  13. 13কিছুটা সরিষার তেল দিয়ে মিশিয়ে নিন।
  14. 14সবশেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন।

Ingredients

  • 10 টি টমেটো
  • 1 চা চামচ লবণ
  • 1 চা চামচ হলুদের গুঁড়া
  • 2 চা চামচ সরিষার তেল
  • 2 টি ডিম
  • 1 কাপ পেঁয়াজ কুচি
  • 5 টি কাঁচা মরিচ
  • 10 টি শুকনা মরিচ
  • 1 মুঠো ধনেপাতা কুচি

Equipment

কড়াইপ্যানচামচঢাকনা