Back to recipes
ডাবল চকোলেট চিপস মাফিন কেক
20m
Serves 20
facebook.com
ডাবল চকোলেট চিপস মাফিন কেক
facebook.com
20m
Serves 20
Save
Share
Export
Edit
Directions
1
একটি বাটিতে 180ml দুধ এবং 0.5 টেবিল চামচ ভিনেগার একসাথে মিশিয়ে 5 মিনিটের জন্য একপাশে রেখে বাটারমিল্ক তৈরি করুন।
2
একটি বড়ো বাটিতে তৈরি করে রাখা বাটারমিল্ক, 2টি ডিম, 0.5 কাপ সয়াবিন তেল, 0.75 কাপ চিনি এবং 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
3
এবার শুকনো উপকরণ হিসেবে 2 কাপ ময়দা, 0.5 কাপ কোকো পাউডার, 2 চা চামচ বেকিং পাউডার, 0.5 চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ একসাথে চেলে মিশ্রণটিতে মিশিয়ে নিন।
4
0.5 কাপের চেয়ে কিছুটা বেশি চকোলেট চিপসের সাথে 1 চা চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে ব্যাটারে মিশিয়ে নিন।
5
এবার কিছু আলমন্ড ফ্লেক্স যোগ করে ব্যাটারটা ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিক্স করে নিন।
6
কাপকেক মোল্ডে লাইনার সেট করে প্রতি কাপে 1.5 টেবিল চামচ করে ব্যাটার দিন, 1/3 অংশ ভরে রাখুন।
7
দ্বিতীয় বারের মতো আবারো কিছু চকোলেট চিপস এবং আলমন্ড ফ্লেক্স মাফিন কেকগুলোর উপরে দিন।
8
মাফিন কেকগুলো 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করুন।
Ingredients
180 ml দুধ
0.5 tablespoon ভিনেগার
2 ডিম
0.5 কাপ সয়াবিন তেল
0.75 কাপ চিনি
1.5 চামচ ভ্যানিলা এসেন্স
2 কাপ ময়দা
0.5 কাপ কোকো পাউডার
2 চা চামচ বেকিং পাউডার
0.5 চা চামচ বেকিং সোডা
1 চিমটি লবণ
0.5 কাপের চেয়ে কিছুটা বেশি চকোলেট চিপস
আলমন্ড ফ্লেক্স
Equipment
বাটি
হুইস্ক
মাপার চামচ
কাপকেক মোল্ড
কাপলাইনার
Tips
আপনারা শুকনো উপকরণগুলো দুইবারে ব্যাটারের সাথে মিক্স করতে পারেন, এতে করে আপনাদের সুবিধা হবে।
মাফিন কেকের ব্যাটার কিন্তু ভারীই হয়ে থাকে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই।
আপনারা যদি চকোলেট চিপস বা আলমন্ড ফ্লেক্স ব্যবহার না করতে চান, তাহলে এগুলো ছাড়াই আপনারা প্লেইন মাফিন কেকটা বানাতে পারবেন।
এই মাফিন কেকে আপনি যত বেশি চকোলেট এবং ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন, এই কেকটা খেতে কিন্তু তত বেশি মজার হবে।
মাফিন কেকগুলো বেক হওয়ার পর গরম থাকা অবস্থায় হালকা করে সুগার সিরাপ একটু ব্রাশ করে নিবেন, তাহলে মাফিন কেকের ভেতরের ময়শ্চারটা অনেক সফট থাকবে।
যদি মাফিনের সাইজ আরেকটু বড় করতে চান তাহলে হয়তোবা আনুমানিক 15টা করতে পারবেন।
যদি ছোট সাইজে করতে চান তাহলে কিন্তু আপনারা 25টা পর্যন্ত এই রেসিপিতে করতে পারবেন।
Related recipes
More Indian recipes →
More Baked Goods recipes →
Homemade Naan
Indian · Baked Goods
Softest Rotis
Indian · Baked Goods
High-Protein Tofu Naan
Indian · Baked Goods
Cheesy butter chicken garlic bread
Indian · Baked Goods
Ultimate Carrot Muffins
Indian · Baked Goods
Alfredo Bread Pizza
Indian · Baked Goods
20m
Roti Maryam
Indian · Baked Goods
1h
Garlic Naan
Indian · Baked Goods
2h 20m
Roti Sobek Kukus
Indian · Baked Goods
Kashke Bademjan
Indian · Baked Goods
Crispy Veggie Burger
Indian · Baked Goods
High Protein Cheesy Garlic Naans
Indian · Baked Goods