শাহী মুরগী রোস্ট

8m
Serves 1
youtube.com

Directions

  1. 1প্রথমে মুরগি গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
  2. 2এরপর লবণ দিয়ে মুরগি ভালো করে মেখে নিতে হবে।
  3. 3এক কাপ পরিমাণ তেলে এক কাপ পেঁয়াজ কুঁচি ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে।
  4. 4বেরেস্তা তৈরির পর বাকি তেলে মুরগি গুলো ৫ মিনিট ভেজে নিতে হবে।
  5. 5একটু তেল রেখে বাকিটা ঝরিয়ে নিতে হবে।
  6. 6তেলে ৪-৫ টি এলাচ, ৪-৫ টি দারুচিনি, ৭-৮ টি লবঙ্গ, ০.৫ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে।
  7. 7এরপর ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে।
  8. 8এক কাপ পানি দিয়ে রাঁধুনী রোস্ট মশলা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১/৩ কাপ টক দই, ২-৩ টেবিল চামচ বাদাম বাটা, ১-২ টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
  9. 9মুরগি গুলো কষানো মশলার মধ্যে দিয়ে ১০-১৫ মিনিট ধাকনা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
  10. 10৫-৬ টি কিসমিস, ৪-৫ টি আলু বোখরা, ৮-১০ টি কাঁচা মরিচ, কেওড়া জল দিয়ে ৫-৭ মিনিট ধাকনা দিয়ে রাখতে হবে।
  11. 11শেষে এক টেবিল চামচ ঘি/বাটার দিয়ে পরিবেশন করতে হবে।

Ingredients

  • 2 টি মুরগি
  • 2 মাঝারি সাইজের
  • 1 কাপ সয়াবিন তেল
  • 2 টেবিল চামচ সয়াবিন তেল
  • 1 কাপ পেয়াজ কুঁচি
  • 0.5 কাপ পেয়াজ কুঁচি
  • 4 টি এলাচ
  • 4 টি দারুচিনি
  • 7 টি লং
  • 1 টেবিল চামচ আদা বাটা
  • 1 টেবিল চামচ রসুন বাটা
  • 1 কাপ পানি
  • 1 প্যাকেট রাঁধুনী রোস্ট মশলা
  • 2 টেবিল চামচ পেয়াজ বাটা
  • 0.33 কাপ টক দই
  • 2 টেবিল চামচ বাদাম বাটা
  • 1 টেবিল চামচ টমেটো সস
  • 2 কাপ তরল দুধ
  • 5 টি কিসমিস
  • 4 টি আলু বোখরা
  • 8 টি কাঁচা মরিচ
  • 1 চা চামচ কেওড়া জল
  • 1 টেবিল চামচ বাটার / ঘী
  • 1 চামচ লবন

Equipment

কড়াইচামচপ্লেট