1একটি প্যানে ৩ কাপ পানি, ১ চা চামচ আস্তে গোলমরিচ, ১ পাতা তেজপাতা, ০.৫ চা চামচ আদা রসুন বাটা, ০.৫ চা চামচ লবণ ও ২ টুকরো চিকেন ব্রেস্ট দিয়ে জাল করে ১৫-২০ মিনিট ফুটতে দিন।
2একটা ব্লেন্ডারে ১ টা সিদ্ধ ডিম, ২ টা শুকনা মরিচ, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মিল্ক পাউডার, ১ চা চামচ চিনি, ০.৫ চা চামচ লবণ, ০.৫ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ সিরকা বা হোয়াইট ভিনিগার, ২ টেবিল চামচ কুকিং অয়েল ও ৩-৪ টা রসুনের কলি দিয়ে ব্লেন্ড করুন।
3শসা ও গাজরের ছাল ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।
4একটি কড়াইতে ২ চা চামচ বাটার গলিয়ে, ১/৩ কাপ কুচি পেঁয়াজ ভেজে নিন।
5ভেজে রাখা চিকেন কুচি করে কড়াইতে দিয়ে, ০.৫ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ গুঁড়ো দুধ, ০.৫ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
6একটি বাটিতে ভেজে রাখা চিকেন, শসা, গাজর ও মেয়োনিজ মিশিয়ে নিন।
7মাষ্টার্ড পেস্ট বা সস মিশিয়ে, ভালো করে মিশিয়ে নিন।
8ব্রেডের উপর বাটার লাগিয়ে, চিকেন মিশ্রণ দিয়ে স্যান্ডউইচ বানান।
9স্যান্ডউইচ গুলো র্যাপিং পেপারে মুড়ে ৩-৪ দিন ফ্রিজে রাখুন।