গরুর মাংসের এই জাদুকরী গরম মসলা রেসিপি আপনার জানা থাকলে আপনি হয়ে যাবেন মাস্টার শেফ ⁉️Garam Masala

Directions

  1. 1একটি কিচেন স্কেলে ৩০ গ্রাম জিরা পরিমাপ করে একটি প্লেটে রাখুন।
  2. 2৩০ গ্রাম গোটা ধনিয়া পরিমাপ করে প্লেটে জিরার সাথে যোগ করুন।
  3. 3৩০ গ্রাম মিষ্টি জিরা বা মৌরি পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  4. 4২০ গ্রাম লবঙ্গ পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  5. 5১০ গ্রাম কালো গোলমরিচ এবং ১০ গ্রাম সাদা গোলমরিচ পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  6. 6১০ গ্রাম বড় বা কালো এলাচ পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  7. 7১০ গ্রাম ছোট বা সবুজ এলাচ পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  8. 8১১ গ্রাম শাহী জিরা পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  9. 9৬ গ্রাম খোসা ছাড়ানো জয়ফল পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  10. 10৫ গ্রাম জয়িত্রী পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  11. 11৬ গ্রাম স্টার অ্যানিস পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  12. 12৬ গ্রাম শুকনা মরিচ পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  13. 13১০ গ্রাম দারুচিনি পরিমাপ করে প্লেটে যোগ করুন।
  14. 14৪ থেকে ৫টি তেজপাতা কুচি করে কেটে প্লেটে সব উপকরণের সাথে মিশিয়ে নিন।
  15. 15সব উপকরণ একটি শুকনো ফ্রাই প্যানে নিয়ে নিন।
  16. 16চুলার হিট একদম লোতে রেখে এক থেকে দেড় মিনিট ভেজে নিন।
  17. 17মশলাগুলো চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠাণ্ডা করে নিন।
  18. 18সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে গেলে এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিন।
  19. 19খুব ভালো করে গুঁড়ো করে নিন।
  20. 20গুঁড়ো করা গরম মশলাগুলো একটি চালুনি দিয়ে চেলে নিন।
  21. 21বেশি বড় অংশগুলো থাকলে আবারও গুঁড়ো করে চেলে নিন।
  22. 22চেলে নেওয়া হয়ে গেলে গরম মশলা গুঁড়ো গুলোকে একটু বাতাসে ছড়িয়ে রেখে দিন, যেন গরম ভাবটা দূর হয়ে যায়।
  23. 23গরম মশলা গুঁড়ো ঠাণ্ডা হয়ে গেলে একটি কাঁচের জার বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।

Ingredients

  • 30 গ্রাম জিরা
  • 30 গ্রাম গোটা ধনিয়া
  • 30 গ্রাম মিষ্টি জিরা/মৌরি
  • 20 গ্রাম লবঙ্গ
  • 10 গ্রাম কালো গোলমরিচ
  • 10 গ্রাম সাদা গোলমরিচ
  • 10 গ্রাম বড়/কালো এলাচ
  • 10 গ্রাম ছোট/সবুজ এলাচ
  • 11 গ্রাম শাহী জিরা
  • 6 গ্রাম জয়ফল
  • 5 গ্রাম জয়িত্রী
  • 6 গ্রাম স্টার অ্যানিস
  • 6 গ্রাম শুকনা মরিচ
  • 10 গ্রাম দারুচিনি
  • 5 টি তেজপাতা

Equipment

কিচেন স্কেলফ্রাই প্যানব্লেন্ডারচাকনিকাঁচের জারএয়ারটাইট বক্সকাঁচি

Tips

  • মশলাগুলো ভাজার সময় চুলার আঁচ একদম লো তে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবং তিতা লাগতে পারে।
  • মশলা গুঁড়ো করার পর ভালোভাবে ঠাণ্ডা করে নিতে হবে।
  • একটু বাতাসে ছড়িয়ে রেখে দিলে গরম ভাবটা দূর হয়ে যাবে।
  • এই গরম মশলা দিয়ে যে শুধুমাত্র গরুর মাংস রান্না করতে পারবেন এমনটা কিন্তু না, যেকোনো ধরনের মাংসই রান্না করতে পারবেন।