পোলাও

18m
Serves 1
facebook.com

Directions

  1. 1একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
  2. 2চার পাঁচটা পেঁয়াজ জুলিয়ান করে দিয়ে দিচ্ছি।
  3. 3দুই পিস তেজপাতা, চার পিস লবঙ্গ, পাঁচ পিস এলাচ, কাবাব চিনি দিয়ে দিচ্ছি।
  4. 4এক টেবিল স্পুন মত আদা রসুন পেস্ট দিয়ে ভুনা করে নিব।
  5. 5কঁচা মরিচ দিয়ে দিচ্ছি।
  6. 6২৫০ গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি।
  7. 7দুই কেজি পোলাওয়ার জন্য এক টেবিল স্পুন লবণ, আধা টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি।
  8. 8আগে থেকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা দুই কেজি চাল দিয়ে দিচ্ছি।
  9. 9হালকা একটু ঘি দিয়ে দুধের মধ্যে চাল ভালোভাবে ভুনা করে নিব।
  10. 10চালটা পাঁচ মিনিট ভুনা করার পর এক কেজি চালের জন্য দেড় কেজি করে পানি দিয়ে দিচ্ছি।
  11. 11চাল ভালোভাবে রান্না করে নিব।
  12. 12লেভেল করে হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি।
  13. 13ঢাকনা ঢেকে হিটটা লো করে দিয়ে ১৮ মিনিট রেখে দিব।

Ingredients

  • 100 গ্রাম সয়াবিন তেল
  • 4 টি পেঁয়াজ
  • 2 পিস তেজপাতা
  • 4 পিস লবঙ্গ
  • 5 পিস এলাচ
  • 100 গ্রাম কাঁচা মরিচ
  • 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট
  • 250 গ্রাম লিকুইড দুধ
  • 1 টেবিল স্পুন লবণ
  • 0.5 টেবিল স্পুন চিনি
  • 2 কেজি চাল
  • 1 টেবিল স্পুন ঘি
  • 3 কেজি পানি

Equipment

কড়াই