হোটেল স্টাইল গরুর মাংস

30m
Serves 1
facebook.com

Directions

  1. 1প্রথমে ১.৫ কেজি গরুর মাংস ভালোমতো ধুয়ে নিন।
  2. 2এরপর মাংসের সাথে ১ কাপ পেয়াজ বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ, ২ চা চামচ জিরা গুঁড়া, ২ চা চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখুন।
  3. 3একটি প্যানে দারচিনি, তেজপাতা, এলাচ, লং, কালো ও সাদা গোল মরিচ এবং স্টার মশলা দিয়ে হালকা আঁচে ভেজে নিন।
  4. 4ভাজা মশলা গুলো ভালো করে পিষে গুঁড়ো করে নিন।
  5. 5ম্যারিনেট করা মাংসে ১ কাপ তেল দিয়ে ভালো করে কষান।
  6. 6মাংস কষানোর সময় পানি দেওয়া যাবে না।
  7. 7মাংসের উপর তেল ভেসে উঠলে শুকনা মরিচ দিয়ে দিন।
  8. 8আবার ভালো করে কষান।
  9. 9পরিমাণ মতো পানি দিন।
  10. 10আধা ঘন্টা পর আবার ভালো করে কষান।
  11. 11মাংসের উপরে তেল ভাসলে বুঝতে পারবেন যে মাংস রান্না হয়ে গেছে।
  12. 12শেষে ৩-৪ পিস শুকনা মরিচ, ১ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া এবং ১ চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

Ingredients

  • 1.5 কেজি গরুর মাংস
  • 1 কাপ পানি
  • 1.5 কাপ দই
  • 1 কাপ পেয়াজ বাটা
  • 2 টেবিল চামচ আদা বাটা
  • 1.5 টেবিল চামচ রসুন বাটা
  • 1 চা চামচ হলুদ
  • 2 চা চামচ জিরার গুঁড়া
  • 2 চা চামচ ধনিয়ার গুঁড়া
  • 1 লবণ
  • 1 দারচিনি
  • 3 টি তেজপাতা
  • 1 টি এলাচ
  • 1 লং
  • 1 কালো গোল মরিচ
  • 1 সাদা গোল মরিচ
  • 1 টি স্টার মশলা
  • 1 টি বড় এলাচ
  • 1 কাপ তেল
  • 3 টি শুকনা মরিচ
  • 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া
  • 1 চা চামচ ধনিয়ার গুঁড়া
  • 1 চা চামচ জিরার গুঁড়া
  • 4 কাপ পানি

Equipment

কড়াইকামান