1প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে 100 গ্রাম ডার্ক চকলেট, 1/3 কাপ রুম টেম্পারেচারে থাকা বাটার, এক টেবিল চামচ সয়াবিন তেল, 1/4 কাপ লিকুইড দুধ এবং এক কাপ চিনি একসাথে মিশিয়ে ভালোমতো মেল্ট করে নিন। এটি ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে অথবা মাইক্রোওয়েভে করা যেতে পারে।
2এই চকলেটের মিশ্রণটার সাথে প্রথমে একটা ডিম দিয়ে ভালোমতো হ্যান্ডউইক্স দিয়ে মিক্স করে নিন।
3আরেকটা ডিম অ্যাড করে আবারও ভালোমতো হ্যান্ডউইক্সের সাহায্যে মিক্স করে নিন।
4এই মিশ্রণটার সাথে এক চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে খুব ভালোমতো মিক্স করে নিন।
5একটি ছাঁকনিতে 135 গ্রাম ময়দা, এক চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং 1/4 কাপ কোকো পাউডার দিয়ে ভালোমতো চেলে নিন।
6আগে থেকে তৈরি করে রাখা লিকুইড ব্যাটারটার সাথে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে ভালোমতো হ্যান্ডউইক্সের সাহায্যে মিক্স করে নিন।
7ব্যাটারটা 6 ইঞ্চির হাইট কেকের মোল্ডে নিয়ে নিন।
8ওভেনকে আগে থেকে প্রিহিট করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 55 মিনিট ধরে কেকটি বেক করে নিন।