কুটকুটি আলুর নাস্তা

3m
Serves 8
facebook.com

Directions

  1. 1আলুগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন।
  2. 2আলুগুলো চার খন্ড করে কেটে সেদ্ধ করে নিন।
  3. 3পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে সময় লাগবে।
  4. 4সেদ্ধ আলু গরম গরম অবস্থায় মেসার দিয়ে ম্যাশ করে নিন।
  5. 5একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, লবণ, লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিন।
  6. 6অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিন।
  7. 7একটা চালনির মধ্যে দিয়ে মিশ্রণ ছেলে নিন।
  8. 8ম্যাশ করা আলুর সাথে কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচ, ধনেপাতা মিশিয়ে নিন।
  9. 9হাতে ময়দা মুছে মিশ্রন গোল করে রুটি বেলে নিন।
  10. 10রুটিটাকে চার কোনা করে সমান করে কেটে নিন।
  11. 11প্রতিটি টুকরোকে আগে ব্যাটারে ডিপ করুন, তারপর কুটকুটির মধ্যে আলতো করে চুবুয়ে নিন।
  12. 12গরম তেলে কুটকুটি গুলো ভেজে নিন।

Ingredients

  • 4 নতুন আলু
  • 1 চা-চামচ লবণ
  • 1 কাপ ময়দা
  • 0.5 কাপ কর্নফ্লাওয়ার
  • 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট
  • 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো
  • 2 কাঁচা মরিচ
  • 1 টেবিল চামচ ধনেপাতা
  • 1 কাপ পানি

Equipment

kniferolling pinbowlwhiskpotspatulapotato masher