পিজ্জা বাইট

10m
Serves 12
facebook.com

Directions

  1. 1তেলে চিকেনের টুকরোগুলো ভেজে নিন।
  2. 2আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, ফিস সস, ওয়েস্টার সস এবং লবণ দিয়ে ভালো করে নাড়ুন।
  3. 3টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিন।
  4. 4টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দুই মিনিট ভেজে নিন।
  5. 5মিনি পাউরুটি গুলো দুই টুকরো করে কেটে মাঝখানের অংশ বের করে নিন।
  6. 6প্রতিটি পাউরুটির চার পাশে তেল ব্রাশ করে ভিতরে চিকেনের পুর ভরে নিন।
  7. 7পাউরুটি গুলোর উপর চিজ ছড়িয়ে ধনেপাতা দিয়ে ওভেনে ৬-৭ মিনিট ১৬০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন।

Ingredients

  • 1 পিস চিকেনের ব্রেস্ট পিস
  • 1 চা চামচ আদা রসুন বাটা
  • 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো
  • 1 চা চামচ ফিস সস
  • 1 চা চামচ ওয়েস্টার সস
  • 1 চা চামচ লবণ
  • 2 চা চামচ টমেটো সস
  • 1 কাপ টমেটো কুচি
  • 1 কাপ ক্যাপসিকাম কুচি
  • 12 টি মিনি পাউরুটি
  • 1 কাপ চিজ
  • 1 টুকরা ধনেপাতা

Equipment

কড়াইওভেন