Bomboloni Donut

50m
Serves 12
facebook.com

Directions

  1. 1মিক্সিং বাউলের মধ্যে ৩০০ গ্রাম ময়দা, ১.৫ চা চামচ ইস্ট এবং ২ টেবিল চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালোমতো মিক্স করে নিন।
  2. 2তারপর একটি বড় সাইজের ডিম এবং ১২০ গ্রাম লিকুইড মিল্ক যোগ করুন।
  3. 3ডিম ও লিকুইড মিল্ক দিয়ে শুকনো উপকরণগুলো ভালোমতো ময়ান করে নিন, যতক্ষণ না একটি স্টিকি ডো তৈরি হয়।
  4. 4যখন ডো স্টিকি হয়ে যাবে, তখন ১.৫ টেবিল চামচ বাটার এবং ১ চা চামচ লবণ যোগ করুন।
  5. 5বিটারের ডো হুক দিয়ে মিশ্রণটাকে ময়ান করে নিন যতক্ষণ না একটা স্মুথ ডো তৈরি হয়।
  6. 6যখন ডো স্মুথ হয়ে যাবে, তখন বিটার অফ করে হাত দিয়ে আবার একটু ময়ান করে নিন।
  7. 7ডো-কে ৪৫ গ্রাম করে ভাগ করে নিন।
  8. 8প্রতিটা ডো-কে স্মুথভাবে গোল করে নিন।
  9. 9গোল করা ডো-গুলো একটি এয়ারটাইট বক্সে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন।
  10. 10যখন ডোগুলো কিছুটা ফুলে উঠবে, তখন সেগুলোকে রাউন্ড কাটারের মধ্যে রেখে এবং একটি ডোনাট স্ট্যাম্প দিয়ে চাপ দিয়ে দিন।
  11. 11এরপর আবারো ৩০ মিনিটের জন্য প্রুফ হওয়ার জন্য রেস্টে রেখে দিন।
  12. 12তারপর ডো-গুলোকে তেল গরম করে একদম লো আঁচে বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন।
  13. 13ভাজা ডোনাট গুলো একটি ট্রেতে তুলে রাখুন।
  14. 14একটি প্লেটে ৩ টেবিল চামচ পাউডার সুগার এবং ২০ গ্রাম গুঁড়া দুধ নিয়ে স্নো কোটিং তৈরি করে নিন।
  15. 15প্রতিটি ডোনাট স্নো কোটিংয়ের মধ্যে ভালো করে কোট করে নিন।
  16. 16কেচি দিয়ে ডোনাটের উপরের অংশ সামান্য কেটে নিন।
  17. 17চকোলেট পেস্ট্রি ক্রিম দিয়ে ডোনাটগুলো ফিল্ট করে দিন।

Ingredients

  • 300 gram ময়দা
  • 1.5 চা চামচ ইস্ট
  • 2 টেবিল চামচ চিনি
  • 1 টি ডিম
  • 120 gram লিকুইড মিল্ক
  • 1.5 টেবিল চামচ বাটার
  • 1 চা চামচ লবণ
  • 3 টেবিল চামচ পাউডার সুগার
  • 20 gram গুঁড়া দুধ

Equipment

মিক্সিং বাউলডো হুক বিটারচামচওয়েট স্কেলচপিং বোর্ডএয়ারটাইট বক্সরাউন্ড কাটারডোনাট স্ট্যাম্পবেকিং ট্রেফ্রাইং প্যানকেচিপেসট্রি ব্যাগ

Tips

  • ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন।
  • যদি বিটার না থাকে, তবে হাত দিয়েও ডো ময়ান করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে।
  • ডো ভাজার সময় চুলার আঁচটা একদমই লো-তে রাখবেন, যাতে তেলটা বেশি গরম হয়ে না যায়। তেল বেশি গরম হয়ে গেলে ডো পারফেক্টভাবে ভাজা যাবে না।