গুঁড়া দুধের মালাই টোস্ট মিষ্টি

Directions

  1. 1একটি ডিম ফেটিয়ে নিন।
  2. 2একটি বাটিতে ১ কাপ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার, ১ টেবিল চামচ তেল, ১ চামচ ময়দা এবং ১ চামচ কর্ন ফ্লাওয়ার নিন।
  3. 3সবকিছু ভালো করে মিশিয়ে নিন।
  4. 4ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে একটি নরম ডো তৈরি করে নিন।
  5. 5ডো টা ৫ মিনিট ঢেকে রাখুন।
  6. 6হাতে ঘি লাগিয়ে ছোট ছোট গোল ও চ্যাপ্টা মিষ্টির আকার দিন।
  7. 7একটি প্যানে ১ লিটার তরল দুধ এবং ২ টি এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নিন।
  8. 8দুধে হাফ কাপ চিনি দিয়ে মিশিয়ে নিন।
  9. 9ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে ১০ মিনিট জ্বাল করুন।
  10. 10৫ মিনিট পর মিষ্টিগুলো আলতো করে উল্টে পাল্টে দিন।
  11. 11মিষ্টিগুলো কুঁক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ৩ ঘন্টা ঢেকে রাখুন।
  12. 12মিষ্টিগুলো ঠাণ্ডা হয়ে গেলে মালাই ছেঁপে ছেঁপে তুলে একটি ছাকনিতে রেখে দিন।
  13. 13একটি বাটিতে হাফ কাপ গুঁড়া দুধ ও ১ চামচ ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিন।
  14. 14মিষ্টিগুলো মাওয়ার মধ্যে কোট করে নিন।

Ingredients

  • 1 টি ডিম
  • 1 কাপ গুঁড়া দুধ
  • 0.5 চামচ বেকিং পাউডার
  • 1 টেবিল চামচ তেল
  • 1 চামচ ময়দা
  • 1 চামচ কর্ন ফ্লাওয়ার
  • 1 লিটার তরল দুধ
  • 2 টি এলাচ
  • 0.5 কাপ চিনি
  • 1 চামচ ঘি

Equipment

বাটিচামচকড়াইঢাকনাছাকনি

Tips

  • ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নরমাল করে নিবেন।
  • বেকিং পাউডার হাফ চামচের বেশি দেওয়া যাবে না।
  • তেলের পরিবর্তে ঘি বাটারও দিতে পারবেন।
  • ডো টা নরম করে মেখে নিতে হবে। শক্ত করা যাবে না, পরে শক্ত হয়ে যায়।
  • একবারে ডিমের মিশ্রণ ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে।
  • মিষ্টি গোল করে একটু চ্যাপটা করে নিবেন, বেশি চ্যাপটা করা যাবে না। তাহলে মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে একদম বড় হয়ে পাতলা হয়ে যাবে।
  • চিনি কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। চিনির পরিবর্তে কনডেন্সড মিল্কও দিতে পারবেন।
  • চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রাখতে হবে।
  • উথলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে।
  • ঢাকনা খোলা রেখে মিষ্টি গুলো জ্বাল করা যাবে না, ঢেকে জ্বাল করতে হবে ১০ মিনিট।