গ্যাসের চুলায় সহজ চিকেন বারবিকিউ

8m
Serves 4
youtube.com

Directions

  1. 1চিকেনের লেগ পিস গুলোতে কয়েক ফালি কেটে নিন।
  2. 2লবণ, লেবুর রস দিয়ে চিকেন ভালো মতো মিশিয়ে নিন।
  3. 3টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুড়া, হলুদ গুড়া, বারবিকিউ মসলা, ভাজা জিরা গুড়া, কমলা ফুড কালার, সাদা সিরকা, কালো গোল মরিচ গুড়া, তেল মিশিয়ে মসলা তৈরি করুন।
  4. 4তৈরি করা মসলা চিকেনের উপর ঢেলে দিয়ে ভালো মতো মাখিয়ে নিন।
  5. 5চিকেন কে ঢাকনা দিয়ে রাত্রে ফ্রিজে রেখে দিন।
  6. 6চুলায় একটি ছাড়ানো ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে নিন।
  7. 7চিকেনের পিস গুলো ফ্রাইং প্যানে দিয়ে, মিডিয়াম লো হিটে রান্না করুন।
  8. 8কিছুক্ষণ পর পর চিকেন উল্টিয়ে দিন যাতে নিচ থেকে পুড়ে না যায়।
  9. 9শেষ মুহূর্তে সরিষার তেল ব্রাশ করে দিন।

Ingredients

  • 4 pcs (1KG) চিকেন
  • 1 Tbs লবণ
  • 1 Tbs লেবুর রস
  • 3 Tbs টক দই
  • 1 Tbs আদা বাটা
  • 1 Tbs রসুন বাটা
  • 1 Tbs মরিচ গুড়া
  • 0.5 tsp হলুদ গুড়া
  • 1 Tbs বারবিকিউ মসলা
  • 1 Tbs ভাজা জিরা গুড়া
  • 0.33 tsp কমলা ফুড কালার
  • 1 Tbs সাদা সিরকা
  • 0.5 tsp কালো গোল মরিচ গুড়া
  • 2 Tbs তেল
  • 0 সরিষার তেল

Equipment

frying pan

Tips

  • চিকেনের টেক্সচার নষ্ট না হওয়ার জন্য, চামড়া ছাড়া মুরগি ব্যবহার করা উচিত।
  • মসলা ভালো মতো ঢুকতে পারার জন্য চিকেন কেটে নিতে হবে।
  • চিকেন বারবিকিউ মসলা বাজারে কিনতে পাওয়া যায়।
  • চিকেন বারবিকিউ রান্নার সময় মিডিয়াম লো হিটে রান্না করতে হবে।
  • শেষ মুহূর্তে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে।