# শাহী মুরগী রোস্ট

এই রেসিপিটিতে রাঁধুনী রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজে বিয়ে বাড়ির শাহী রোস্ট তৈরি করা হয়েছে।

- Total time: 8 min
- Cuisine: Indian
- Category: Dinner
- Language: en

## Ingredients

- 2 টি মুরগি
- 2 মাঝারি সাইজের
- 1 কাপ সয়াবিন তেল
- 2 টেবিল চামচ সয়াবিন তেল
- 1 কাপ পেয়াজ কুঁচি
- 0.5 কাপ পেয়াজ কুঁচি
- 4 টি এলাচ
- 4 টি দারুচিনি
- 7 টি লং
- 1 টেবিল চামচ আদা বাটা
- 1 টেবিল চামচ রসুন বাটা
- 1 কাপ পানি
- 1 প্যাকেট রাঁধুনী রোস্ট মশলা
- 2 টেবিল চামচ পেয়াজ বাটা
- 0.33 কাপ টক দই
- 2 টেবিল চামচ বাদাম বাটা
- 1 টেবিল চামচ টমেটো সস
- 2 কাপ তরল দুধ
- 5 টি কিসমিস
- 4 টি আলু বোখরা
- 8 টি কাঁচা মরিচ
- 1 চা চামচ কেওড়া জল
- 1 টেবিল চামচ বাটার / ঘী
- 1 চামচ লবন

## Instructions

1. প্রথমে মুরগি গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
2. এরপর লবণ দিয়ে মুরগি ভালো করে মেখে নিতে হবে।
3. এক কাপ পরিমাণ তেলে এক কাপ পেঁয়াজ কুঁচি ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে।
4. বেরেস্তা তৈরির পর বাকি তেলে মুরগি গুলো ৫ মিনিট ভেজে নিতে হবে।
5. একটু তেল রেখে বাকিটা ঝরিয়ে নিতে হবে।
6. তেলে ৪-৫ টি এলাচ, ৪-৫ টি দারুচিনি, ৭-৮ টি লবঙ্গ, ০.৫ কাপ পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে।
7. এরপর ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে।
8. এক কাপ পানি দিয়ে  রাঁধুনী রোস্ট মশলা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১/৩ কাপ টক দই, ২-৩ টেবিল চামচ বাদাম বাটা, ১-২ টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
9. মুরগি গুলো কষানো মশলার মধ্যে দিয়ে ১০-১৫ মিনিট ধাকনা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
10. ৫-৬ টি কিসমিস, ৪-৫ টি আলু বোখরা, ৮-১০ টি কাঁচা মরিচ, কেওড়া জল দিয়ে ৫-৭ মিনিট ধাকনা দিয়ে রাখতে হবে।
11. শেষে এক টেবিল চামচ ঘি/বাটার দিয়ে পরিবেশন করতে হবে।

## Equipment

- কড়াই
- চামচ
- প্লেট

## Source

- Original video: https://youtu.be/bgw4OiIyDzA?si=Hz43Ys7QBt57ERDg
- Recipe page: https://www.cliprecipe.com/recipe/c46da583-393f-491a-b26d-ea5c811e0f37
- Extracted: 2025-01-30

Extracted from the video by Clip Recipe (https://www.cliprecipe.com). Quantities and steps are as stated or shown in the video. Site guide for agents: https://www.cliprecipe.com/llms.txt